এসি কীভাবে কাজ করে – ইনডোর ও আউটডোর ইউনিটের HVAC সাইকেল ডায়াগ্রাম

এসি কীভাবে ঘর ঠান্ডা করে? (HVAC) কাজ করার সহজ নিয়ম ও টেকনিক্যাল গাইড

এসি কীভাবে কাজ করে?

এসি আসলে বাতাস ঠান্ডা তৈরি করে না। এটি ঘরের গরম বাতাসের তাপ শোষণ করে আউটডোর ইউনিট দিয়ে বাইরে বের করে দেয়। ইনডোর ইউনিটের Evaporator Coil তাপ নেয়, Compressor সেই তাপযুক্ত গ্যাসকে চাপে গরম করে, Condenser বাইরে তাপ ছাড়ে, আর Expansion Valve গ্যাসকে আবার ঠান্ডা করে ইনডোর ইউনিটে পাঠায়। এই চক্র চলতে থাকে যতক্ষণ না রুম নির্ধারিত তাপমাত্রায় পৌঁছায়।

Table of Contents

এসি (AC) কীভাবে কাজ করে? আপনার এসির ভেতরের জগত (সহজ ব্যাখ্যা)

ঢাকা শহরের 32∘C তাপমাত্রার সাথে যখন ৯০% হিউমিডিটি বা আর্দ্রতা যোগ হয়, তখন এসি ছাড়া থাকা প্রায় অসম্ভব।

কিন্তু আপনি কি জানেন, আপনার এসি আসলে কোনো “ঠান্ডা বাতাস” তৈরি করে না?  এসি টেকনোলজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি আজ আপনাকে  সহজ করে বুঝিয়ে বলব এসি আসলে কীভাবে কাজ করে।

সহজ ভাষায় বলতে গেলে, এসি হলো একটি তাপ শোষক স্পঞ্জ”। এটি আপনার রুমের ভেতরের গরম বাতাস শুষে নিয়ে বাইরে ফেলে দেয়। নিচে এর মূল অংশ এবং কাজ করার পদ্ধতি তুলে ধরা হলো:

Split AC এর ইনডোর ও আউটডোর ইউনিটের অংশসমূহ – Evaporator, Compressor, Condenser ব্যাখ্যা

১. ইনডোর ইউনিট (Indoor Unit) - রুমের তাপ শুষে নেওয়া

এটি আপনার ঘরের ভেতর দেয়ালে লাগানো থাকে। এর প্রধান অংশগুলো হলো:

  • Evaporator Coil (ইভাপোরেটর কয়েল): এগুলো সাধারণত নীল রঙের অ্যালুমিনিয়াম ফিন যুক্ত কপার পাইপ। এর ভেতর দিয়ে অত্যন্ত ঠান্ডা লিকুইড (Refrigerant) যাতায়াত করে। এটিই আপনার রুমের তাপ শুষে নেয়।

  • Blower Fan (ব্লোয়ার ফ্যান): এটি রুমের গরম বাতাস টেনে ইভাপোরেটর কয়েলের ওপর দিয়ে পাঠায় এবং ঠান্ডা বাতাস আবার রুমে ফিরিয়ে দেয়। (অনেকে একে ভুল করে এয়ার ফিল্টার বলেন, কিন্তু এটি আসলে বাতাস প্রবাহের ইঞ্জিন)।

  • Air Filter (এয়ার ফিল্টার): এটি ধুলোবালি আটকায়। ঢাকা শহরের ধুলোবালির কারণে এটি নিয়মিত পরিষ্কার করা সবচেয়ে জরুরি।

  • Louver (লুভার): এসির সামনের নড়াচড়া করা প্লাস্টিকের অংশটি যা ঠান্ডা বাতাসকে সঠিক দিকে ডিরেকশন দেয়।

  • Main PCB (Control Board): এসির আসল “মস্তিষ্ক”। এটি আপনার রিমোটের কমান্ড অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
Split AC HVAC cycle diagram showing indoor and outdoor unit components and Ac parts
Split air conditioner cooling cycle with evaporator, compressor and condenser

২. আউটডোর ইউনিট (Outdoor Unit) - তাপ বাইরে ফেলে দেওয়া

এসির আসল শক্তির উৎস হলো এই বাইরের বক্সটি। এর কাজ হলো রুম থেকে আনা গরম পরিবেশে ছেড়ে দেওয়া।

  • Compressor (কম্প্রেসর): এটি এসির হৃৎপিণ্ড। এটি গ্যাসকে প্রচণ্ড চাপে সংকুচিত করে গরম করে ফেলে যাতে সেটি বাইরে তাপ ছেড়ে দিতে পারে।

  • Condenser Coil (কনডেনসার কয়েল): এখানে গরম গ্যাসটি তরলে পরিণত হয় এবং ভেতরের তাপ বাইরে ছেড়ে দেয়।

  • Condenser Fan (কনডেনসার ফ্যান): এই ফ্যানটি কনডেনসার কয়েল থেকে প্রচণ্ড গরম বাতাস বাইরের পরিবেশে উড়িয়ে দেয়।

৩. এসি যেভাবে ঠান্ডা করে (ধাপে ধাপে প্রক্রিয়া)

১. Heat Absorption: ইনডোর ইউনিটের ঠান্ডা কয়েল আপনার রুমের গরম শুষে নেয়। এতে কয়েলের ভেতরের তরল গ্যাসে পরিণত হয়।

২. Compression: সেই গরম গ্যাসটি পাইপ দিয়ে বাইরে গিয়ে Compressor-এ ঢোকে। সেখানে গ্যাসটিকে প্রচণ্ড চাপে আরও গরম করা হয়।

৩. Heat Release: আউটডোর ইউনিটের ফ্যান সেই প্রচণ্ড গরম বাতাস পরিবেশে বের করে দেয়। ফলে গ্যাসটি ঠান্ডা হয়ে আবার তরলে পরিণত হয়।

৪. The Big Chill: ঠান্ডা তরলটি একটি ছোট ভালভ (Expansion Valve) দিয়ে যাওয়ার সময় এর প্রেসার কমে যায় এবং এটি বরফের মতো ঠান্ডা হয়ে আবার ইনডোর ইউনিটে ফিরে আসে।

এই চক্রটি বারবার চলতে থাকে যতক্ষণ না আপনার রুম আপনার কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছায়।

এসি রেফ্রিজারেশন সাইকেল – Evaporator, Compressor, Condenser ও Expansion Valve কাজ করার ধাপ
রেফ্রিজারেন্ট কীভাবে চারটি ধাপে (Absorption, Compression, Heat Release, Expansion) ঘর ঠান্ডা করে—সহজ ডায়াগ্রাম।

Sunlit ৪০ বছরের অভিজ্ঞতায় কিছু প্রফেশনাল টিপস

ঢাকা শহরের বাসিন্দাদের জন্য আমার বিশেষ পরামর্শ:

  • ড্রেইন পাইপ (Drain Hose) চেক করুন: এসি বাতাস থেকে শুধু গরম নয়, পানিও বের করে দেয় (Humidity Control)। ড্রেইন প্যান বা পাইপ জ্যাম থাকলে আপনার ইনডোর ইউনিট থেকে পানি পড়তে পারে।

  • আউটডোর ইউনিটের জায়গা: যদি আউটডোর ইউনিট কোনো বদ্ধ বারান্দায় থাকে, তবে সে তাপ ছাড়তে পারবে না। ফলে আপনার এসি ঠিকমতো ঠান্ডা হবে না এবং বিদ্যুৎ বিল বেশি আসবে।

  • নিয়মিত সার্ভিসিং: প্রতি বছর অন্তত দুইবার প্রফেশনাল টেকনিশিয়ান দিয়ে আপনার এসি সার্ভিসিং করান। ঢাকার ধুলোয় কয়েল জ্যাম হওয়া খুবই স্বাভাবিক বিষয়।

সতর্কবার্তা:

এসির ভেতরে যে গ্যাস (Refrigerant) থাকে, সেটি অত্যন্ত উচ্চ চাপে থাকে। তাই নিজে কখনও পাইপলাইন বা কম্প্রেসর খোলার চেষ্টা করবেন না।

Frequently Asked Questions

ঢাকা শহরের জন্য বছরে কমপক্ষে ২ বার (প্রি-সমার ও মনসুনের আগে) প্রফেশনাল সার্ভিসিং করা সবচেয়ে নিরাপদ।

এসি বাতাস থেকে অতিরিক্ত জলীয় বাষ্প (Humidity) শুষে নেয় যা ড্রেইন প্যানে জমা হয়ে পাইপ দিয়ে বাইরে চলে যায়। পাইপ জ্যাম থাকলে পানি ইনডোর ইউনিট দিয়ে চুইয়ে পড়ে।

না, এটি স্বাভাবিক। তবে ড্রেইন পাইপ বন্ধ হলে পানি ঘরে পড়তে পারে, যা ওয়াল PCB বা ফার্নিচার ক্ষতিগ্রস্ত করতে পারে।

আউটডোর ইউনিট ঠিকভাবে তাপ ছাড়তে না পারলে Compressor বেশি সময় কাজ করে। এতে ইউনিট বেশি কারেন্ট নেয় এবং বিল বেড়ে যায়।

ইনভার্টার এসি বারবার অন-অফ না হয়ে ধীরে স্পিড নিয়ন্ত্রণ করে। ঢাকার দীর্ঘ সময়ের ব্যবহার উপযোগী হওয়ায় এটি কম বিদ্যুৎ খরচ করে।

ঢাকায় বেশি ধুলো, আর্দ্রতা ও আউটডোর ইউনিটের বাতাস চলাচলের সমস্যা এসির পারফরম্যান্স কমিয়ে দেয়। নোংরা কয়েল, ব্লকড ফিল্টার ও খারাপ ভেন্টিলেশনই প্রধান কারণ।

Related Posts